ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নূর চৌধুরীকে ফেরত দিতে ট্রুডোকে প্রধানমন্ত্রীর অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত দিতে কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ জুন) স্থানীয় সময় দুপুরে কুইবেকে হোটেল চাতিউ ফ্রন্তেনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত নেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানান প্রেস সচিব। নূর চৌধুরীকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নূর চৌধুরী আত্মস্বীকৃত খুনী, বাংলাদেশের আদালতে তিনি সাজাপ্রাপ্ত। তিনি কানাডায় বাস করছেন।

নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার আইনের জটিলতার কথা উল্লেখ করে জাস্টিন ট্রুডো বলেন, আমি আপনার কষ্টটা বুঝি। কানাডিয়ান প্রধানমন্ত্রী আরও বলেন, নূর চৌধুরীর কানাডায় কোনো সিটিজেন স্ট্যাটাস নেই। এটি কিভাবে সমাধান করা যায় কানাডা সরকারের কর্মকর্তারা এ নিয়ে কাজ করছে বলে শেখ হাসিনাকে জানান ট্রুডো।

রোহিঙ্গা সংকট বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা সংকটে পাশে দাঁড়ানোর জন্য কানাডিয়ান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন করতে বললে তারা নিরব থাকে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নূর চৌধুরীকে ফেরত দিতে ট্রুডোকে প্রধানমন্ত্রীর অনুরোধ

আপডেট টাইম : ১২:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮