ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

রোহিঙ্গা ইস্যু : আইসিসির চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
  • ৪৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাখাইন থেকে রোহিঙ্গা নিধনের অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পর্যবেক্ষণ দিয়েছে বাংলাদেশ। আইসিসির অনুরোধে বাংলাদেশে এ পর্যবেক্ষণ সরবরাহ করেছে।

জানা গেছে, রাখাইনে রোহিঙ্গা নিধনের ঘটনায় হেগভিত্তিক আদালত আইসিসির প্রসিকিউটর ফাটু বিনসুদা গত ১৯ এপ্রিল মিয়নমারের বিরুদ্ধে বিচারের আবেদন করেন। সে পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনা করার বিষয়ে বাংলাদেশের মতামত চেয়ে চিঠি পাঠায় আইসিসি।

আইসিসি ১১ জুনের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে মতামত জানানোর জন্য বাংলাদেশকে অনুরোধ করে। বার্তা সংস্থা ইউএনবি পররাষ্ট্রমন্ত্রী এম শাহরিয়ার আলমের বরাত দিয়ে জানান, আইসিসির অনুরোধে বাংলাদেশে সাড়া দিয়েছে এবং তারা যেসব তথ্য জানতে চেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞা থেকে একটি পর্যবেক্ষণ সরবরাহ করা হয়েছে।

গত বছর ২৫ আগস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা গণহত্যার জন্য মালয়েশিয়ায় প্রতীকী আদালতে মিয়ানমারের সেনাবাহিনীকে দোষী সাব্যস্তও করা হয়েছে।

এদিকে বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসিতে বিচার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

রোহিঙ্গা ইস্যু : আইসিসির চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮