ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ওজন কমাবে প্রতিদিন আনারস খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
  • ৬৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আনারসে প্রচুর ফাইবার রয়েছে। আর ফ্যাট অনেক কম। যারা ওজন কমাতে চান প্রতিদিন আনারস খেতে পারেন। সালাদে আনারস মেশাতে পারেন বা জুস বানিয়েও খেতে পারেন। স্বাদে-গন্ধে অতুলনীয় রসালো ফল আনারস। দেশের সর্বত্র ফলটি পাওয়া যায়। বাজার ছাড়াও রাস্তার পাশের ভ্যানে বিক্রি হয় আনারস। জেনে নিন আনারস খাওয়া কেন স্বাস্থ্যের জন্য ভালো।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এই সকল উপাদান দেহের পুষ্টির অভাব পূরণে ভূমিকা রাখে। আনারসে থাকা ক্যালসিয়াম হাড়ের গঠনে সহায়তা করে এবং ম্যাংগানিজ হাড়কে করে মজবুত। প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণ আনারস খেলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব।

দাঁত ও মাড়ির সুরক্ষায় ভূমিকা রাখে আনারস। আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষা ও মাড়ির যে কোনো সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখে। হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আনারস। ফলটিতে রয়েছে ব্রোমেলিন যা আমাদের হজমশক্তি বাড়ায়। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া ভালো।

তবে ডায়াবেটিসের রোগীদের জন্য আনারস কিছুটা ঝুঁকিপূর্ণ। এটি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ আনারসে গ্লুকোজ ও ফ্রুক্টোজ রয়েছে। তবে পরিমাণ মত খেলে ক্ষতি হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ওজন কমাবে প্রতিদিন আনারস খান

আপডেট টাইম : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮