ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গণঅভ্যুত্থানে তিন ছাত্রের পরিবারের দায়িত্ব নিলেন ইউএনও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১০১ বার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত তিন ছাত্রের পরিবারের দায়িত্ব নিয়েছেন সাটুরিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

আজ বুধবার সকালে উপজেলার মিনি হলরুমে ছাত্র-জনতার গণঅভ্যত্থানে আহত ও শহীদদের স্বরণে তাদের স্বাজনদের উপস্থিতিতে স্বরণসভায় তিনটি পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ইউএনও।

এ সময় তিনি উপজেলা প্রশাসশেনের পক্ষ থেকে পুলিশের গুলিতে আহত মো. জাহেদুর রহমান, সজীব হোসেন ও মিজানুর রহমান মিজানের সুচিকিৎসার জন্য সব ধরণের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

আহতদের মধ্যে সজীব হোসেন বলেন, ‘মানিকগঞ্জের খালপাড় আন্দোলনরত অবস্থায় ছাত্রলীগ ও যুবলীগ আমাদের ওপর লাঠি ও চাপাতি দিয়ে আঘাত করে। পরে পুলিশ এসে গুলি করলে আমার বাম হাত ও পায়ের দুটি আঙ্গুল পড়ে যায়।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ধামরাইয়ের হার্ডিন্জ স্কুল এন্ড কলেজে আন্দোলনরত অবস্থায় সাটুরিয়ার দরগ্রাম গ্রামের শহীদ মো. আফিকুল ইসলাম (সাদ) পুলিশের গুলিতে নিহত হন। তার নামে দরগ্রাম বকুল তলাকে সাদ চত্ত্বরে সুন্দর্য্যবর্ধন ও দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনকে সাদ ভবন করার দাবি জানান সাদের চাচা মো. সাগর হোসেন। পরে শহীদ সাদ ও আহতদের সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করা হয়।

স্বরণসভায় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর আহম্মদ, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ, শহীদ সাদের চাচা মো. সাগর হোসেন,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়েজীসহ আরও অনেকেই।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গণঅভ্যুত্থানে তিন ছাত্রের পরিবারের দায়িত্ব নিলেন ইউএনও

আপডেট টাইম : ০৬:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪