ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ধর্মীয় পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘নৈতিকতা’ অধ্যায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
  • ৪৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশুদের মূল্যবোধ গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির ধর্মের পাঠ্যবইয়ে ‘নৈতিকতা’ বিষয়ক একটি আলাদা অধ্যায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট সুপারিশ দিতে নির্দেশ দেবে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত কয়েক বছর ধরে চলা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের একটি অংশ জড়িয়ে পড়েছে। তাই সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির পাশপাশি শিক্ষার্থীদের আরও সচেতন করে গড়ে তুলতে নৈতিকতা শিক্ষার প্রয়োজনে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রওনক মাহমুদ বলেন,‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুমোদনের পর শিক্ষাবোর্ডকে একটি নির্দিষ্ট সুপারিশ প্রণয়নের নির্দেশনা দেওয়া হবে। এ ক্ষেত্রে অংশীজনের মতামত নেওয়ার পর পুরো বিষয়টা ঠিক করা হবে। সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সূত্র জানায়, দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৪তম বৈঠক কমিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব শ্রেণির ধর্মের বইয়ে ‘নৈতিকতা’ বিষয়ক একটি আলাদা অধ্যায় আগামী শিক্ষাবর্ষেই সংযোজন করতে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে।

শিক্ষাবোর্ড পাঠ্যসূচি বিশ্লেষণ করে ‘নৈতিকতা’ শিক্ষার অধ্যায় যুক্ত করবে। এ বিষয়ে বিশেষজ্ঞ ও অংশীজনের মতামত নিয়ে কীভাবে কতটুকু পাঠ্যবইয়ে যুক্ত করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাবোর্ড মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট সুপারিশ করার পর মন্ত্রণালয় পাঠ্যবই ও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ‘প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ধর্মের পাঠ্যবইয়ে নৈতিকতা বিষয়ক একটি আলাদা অধ্যায়’ সংযোজন করার সুপারিশ করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ধর্মীয় পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘নৈতিকতা’ অধ্যায়

আপডেট টাইম : ০১:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮