ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

জগমোহন ডালমিয়া আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৯২ বার

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া আর নেই। রোববার সন্ধ্যায় কলকাতার বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরআগে ১৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইসিসির প্রাক্তন এই সভাপতি।

বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৭৫ বছর বয়সি ডালমিয়া। এ বছরের মার্চেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। চেন্নাইয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ডালমিয়া। তিনি দায়িত্ব নেওয়ার পরই অপসারিত হন বিতর্কিত এন শ্রীনিবাসন।

ডালমিয়া দীর্ঘদিন ধরেই ক্রিকেট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিসিসিআইয়ের সভাপতি ছাড়াও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই মহান মানুষটি।

বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী ডালমিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রাক্তন সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সভাপতির পদ খালি হলে পনেরো দিনের মধ্যে বোর্ড সদস্যদের নিয়ে একটি বিশেষ সভার আহ্বান করবেন সেক্রেটারী। সেখানে ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত করা হবে। বিশেষভাবে নির্বাচিত এই সভাপতি পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জগমোহন ডালমিয়া আর নেই

আপডেট টাইম : ১১:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫