ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এতিম অসহায় শিশুদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ৫৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ শিশুর হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুর হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি। দেশের বিভিন্ন জেলায় এসব এতিম শিশুদের বাড়ি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে দেওয়া ঈদ উপহার সামগ্রী এবারের ঈদে তাদের জীবনে একটা অন্য রকম আনন্দ জোগাবে। প্রধানমন্ত্রী হাত থেকে ঈদের উপহার পেয়ে আনন্দে আত্মহারা মমতাজ, সাফিয়া ও মারিয়ামসহ অন্য শিশুরা। তারা জানায়, জীবনেও ভাবতে পারেনি এমন মুহুর্ত আসবে তাদের জীবনে। সত্যিই ভাবতে অবাক লাগছে। কোনদিন তারা এ মুহূর্তের কথা ভুলবে না।

এসব এতিম শিশু দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে এসব শিশুদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন। শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও শেখ জামিল যুব প্রশিক্ষণ কেন্দ্রের মোট ৩০০ এতিম ও দুস্থ শিশুকে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এতিম অসহায় শিশুদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮