ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ : শিরীন শারমিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ৪৪৩ বার
হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে রোহিঙ্গাদের সেচ্ছায়, নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন চায়।
আজ শুক্রবার প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলিতে ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ আয়োজিত মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সম্মেলনে স্পিকার আরো বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে। সীমান্ত খুলে দিয়ে মানবতার এ নব দিগন্তের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, আইনবিদ, সমালোচক ও সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন। এ সময়ে আলোচকগণ রোহিঙ্গাদের মানবিক আশ্রয় প্রদান করায় বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তারা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্পিকার বলেন, আইপিইউ সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এবং তাদের মানবাধিকার সংরক্ষনে প্রস্তাব গৃহীত হয়। ঢাকায় অনুষ্ঠিত সিপিএ সম্মেলনে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে পদক্ষেপ নেয়ার ঘোষণা গৃহীত হয়।
তিনি বলেন, ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ এ ধরনের সম্মেলনের আয়োজন করায় বিশ্বের অন্যান্য পার্লামেন্টেও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি গুরুত্ব পাবে। এ জন্য তিনি ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপকে ধন্যবাদ জানান। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ : শিরীন শারমিন

আপডেট টাইম : ০৩:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮