ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ফলের রাজা ‘আমে’র বিস্ময়কর সব গুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রীষ্মকালের এই সময় নানা জাতের আমে জমে ওঠে বাজার। ‘ফলের রাজা’ হিসেবে খ্যাত আমে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও এনজাইম আছে যা স্বাস্থ্যের জন্য দারুন উপকারী। এটি গরমের দিনে ঠান্ডা হতেও সাহায্য করে।

অতিরিক্ত অ্যাসিডিটি এবং বদ হজম কমাতে আম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমে থাকা আঁশ শরীরের নানা ধরনের রোগ সারাতে কার্যকরী। এটি ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে হৃদরোগেরও ঝুঁকি কমায়।

আমে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে যা শক্তিশালী অ্রান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। আমে বিদ্যমান এই উপাদান চোখ ও ত্বককে ক্ষতি থেকে বাঁচায়। এছাড়া আম শরীরে ভিটামিন এ’য়ের চাহিদা পূরণ করে। যার ফলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে চোখের শুষ্কতা এবং রাতকানা রোগের আশঙ্কা কমে যায়।

আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া আমে বিদ্যমান এই দুইটি উপাদান ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।

আম ফাইবারের দারুন উৎস। আর এই ফাইবার ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি ১০০ গ্রাম আমে ১ দশমিক ৬ গ্রাম ফাইবার থাকে। আম খেলে পেট অনেক্ষণ ভরা লাগে। সেজন্য ঘন ঘন খাওয়ার প্রয়োজন পড়ে না।

গরমের দিনে শরীরে পানিশূণ্যতা দেখা দেয়।এজন্য প্রচুর পরিমাণে পান করা উচিত। এছাড়া যেসব খাবারে প্রচুর পানি থাকে সেগুলোও খাওয়া উচিত। এদিক দিয়ে আম বেশ উপকারী। প্রতি ১০০ গ্রাম আমে ৮৩ দশমিক ৪৬ গ্রাম পানি থাকে। এছাড়া আমে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা হাড়ের সুরক্ষায় দারুন কার্যকরী।

সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ফলের রাজা ‘আমে’র বিস্ময়কর সব গুণ

আপডেট টাইম : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮