ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বজ্রপাতে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির দুঃখ প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
  • ৩৯৮ বার

হাওরে বজ্রপাতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবিলা করেই হাওরবাসীকে টিকে থাকতে হয়। গত বছর আগাম বন্যায় হাওরে ফসলের ব্যাপক তি হয়েছিল। এ বছরও হাওরের মানুষ ফসল ঘর তুলতে অনেক কষ্ট করছে।

শুক্রবার দুপুরে মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে সমবেত এলাকাবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, এ বছর হাওরে বাম্পার ফলন হয়েছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ফসল তুলতে খুব কষ্ট করতে হচ্ছে।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর একদিনের সফরে এসে মো. আবদুল হামিদ কামালপুর গ্রামের বাড়ির মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজের পর তিনি বাবা হাজী মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। পরে তিনি বাড়ি প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে সমবেত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এ সময় রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম প্রমুখসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার রোডের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এর আগে বেলা ১২টার কিছু পরে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। পরে রিকশায় চড়ে তিনি উপজেলা পরিষদ ডাকবাংলোতে যান। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রপতি রিকশায় চড়ে বাজার ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সফর শেষে বিকাল সোয়া চারটার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বজ্রপাতে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির দুঃখ প্রকাশ

আপডেট টাইম : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮