ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে একসঙ্গে কাজ করতে চাই : সাঈদ খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১৯ বার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, তবু জনগণ যেহেতু আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের কাছ থেকে তারা অনেক কিছু আশা করেন। এক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

আজ রোববার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল সভায় এসব কথা বলেন তিনি।

‘নগর ঢাকায় যানজট: উত্তরণের উপায়’ শীর্ষক সভাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের উদ্যোগে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট এ সভার সহযোগী আয়োজক।

গোলটেবিল সভায় প্রধান অতিথি ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা।

বিশেষ অতিথির বক্তব্যে সাঈদ খোকন বলেন, ঢাকার সবচেয়ে বড় দুঃখ ও বড় সমস্যা দু’টি- যানজট ও জলজট। আমাকে আলাদিনের প্রদীপ দেওয়া হলে এসব সমস্যার সমাধান চাইতাম।

দক্ষিণের চেয়ে উত্তরে যানজট বেশি বলে উল্লেখ করেন খোকন। তিনি বলেন, সারা ঢাকাতেই যে সমান যানজট, তা নয়। যানজটকে একটি বা দু’টি রাস্তা ধরে নিয়ে যদি

বলি, এ রাস্তাগুলোর জট কমাবো। তাহলে ফলাফল অপেক্ষাকৃত ভালো আসবে।

একবারে সারা ঢাকাকে নিয়ে পরিকল্পনা না করে নির্দিষ্টভাবে এগোলে ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

যানজট নিরসনে একসঙ্গে কাজ করতে চাই : সাঈদ খোকন

আপডেট টাইম : ০৬:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫