ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বর্ষবরণে নারী লাঞ্ছনা যৌন নিপীড়কদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫
  • ৪৯১ বার

বাংলা বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় আটজনকে শনাক্ত করা হয়েছে। এদের ধরিয়ে দিলে এক লাখ টাকা করে পুরস্কারও দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক । রবিবার সকালে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

আইজিপি বলেন, গণমাধ্যমে বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীদের প্রকাশিত ছবি ছিল ঝাঁপসা। এই কারণে তাদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়নি। ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে পুলিশ এই আটজনকে শনাক্ত করেছে। আজকের মধ্যে দেশের গণমাধ্যমে এই আটজনের স্পষ্ট ছবি দেওয়া হবে। কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারলে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে এবং চাইলে তাদের পরিচয় গোপন রাখা হবে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের ওপর চড়াও হয়। তাতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন।

এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত ও ভিডিও প্রচার হলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়লেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বর্ষবরণে নারী লাঞ্ছনা যৌন নিপীড়কদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

আপডেট টাইম : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫