ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মেডিকেলে পাস ৫৮.৪%, ভর্তির সুযোগ পাবেন ১১৪৯ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯১ বার

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফলে ভর্তির যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ৪৮ হাজার ৪৪৮ জন। যোগ্য শিক্ষার্থীর এই সংখ্যা পরীক্ষার্থীদের মোট সংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ।

আসন সংখ্যার হিসেবে শেষ পর্যন্ত তাদের মধ্যে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়ার সুযোগ পাবেন ১১ হাজার ৪৯ জন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক রোববার দুপুরে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ ফলাফল প্রকাশ করেন।

দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হলেও সকাল থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয় বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানান। ভর্তি ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের যে মোবাইল ফোন নম্বর নেয়া হয়েছে, সেখানেই পাঠানো হচ্ছে ফল।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dghs.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে ৪৪টি কেন্দ্রে এই সমন্বিত ভর্তি পরীক্ষা চলে। ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে রোববার উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জনকে।

১০০ নম্বরের এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯৪ দশমিক ৭৫।

দেশে সরকারি মেডিকেল কলেজ ৩০টি, ডেন্টাল কলেজের সংখ্যা নয়টি। এর বিপরীতে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৫টি ও ডেন্টাল কলেজের সংখ্যা ৩৩টি।

আর বেসরকারি মেডিকেল ও ডেন্টালে সাত হাজার ৩৫৫টি আসনের বিপরীতে সরকারি মেডিকেলের আসন সংখ্যা তিন হাজার ৬৯৪টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মেডিকেলে পাস ৫৮.৪%, ভর্তির সুযোগ পাবেন ১১৪৯ জন

আপডেট টাইম : ০৬:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫