ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আফগানিস্তানের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে পৃথকভাবে তারা রাষ্ট্রপতি কাছে নিজেদের পরিচয়পত্র পেশ করেন।

দুই রাষ্ট্রদূত হলেন-ইউএইর সায়েদ মোহাম্মদ সায়েদ হামিদ আল্মহেইরি এবং আফগানিস্তানের আবদুল কাইয়ুম মালিকজাদ। তাদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সর্বদা সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেন। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বর্তমান রাষ্ট্রদূতের মেয়াদকালে তা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছলে তাদেরকে পৃথকভাবে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) অশ্বারোহী দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করেন

আপডেট টাইম : ১১:৫৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮