ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম ফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • ৩২৬ বার
হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যালেস্টাইনে ইসরাইলের শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা মানবাধিকারের লঙ্ঘন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম শেখ হাসিনাকে ফোন করেন। এ সময় শেখ হাসিনা তাকে এ কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রাতে ইত্তেফাককে এ কথা জানান।
প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। প্রেস সচিব বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী ফিলিস্তিন সংক্রান্ত ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। ১৮ মে তুরস্কের ইস্তাম্বুল শহরে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা এ উদ্যোগকে সময়োচিত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম ফোন

আপডেট টাইম : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮