ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিমানবাহিনীর ১০৭তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ বিমানবাহিনীর ১০৭তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান হয়। গতকাল সোমবার বিমানবাহিনী ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়।

সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেছেন।

উক্ত কোর্সে বাংলাদেশ বিমানবাহিনীর ১৬ জন, ভারতীয় বিমানবাহিনীর ১ জন, রাজকীয় সৌদি বিমানবাহিনীর ২ জন এবং শ্রীলঙ্কা বিমানবাহিনীর ১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সৈয়দ আবদুল্লাহ-আল-মামুন ‘বিমানবাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি’ লাভ করেছেন।

প্রধান অতিথির ভাষণে উত্তীর্ণ সকল কর্মকর্তাকে দিক-নির্দেশনামূলক প্রেরণা দান করেন এবং এই কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য ভারত, সৌদি আরব ও শ্রীলঙ্কা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান, বিপিপি, এএফডব্লিউসি, পিএসসি তার স্বাগত ভাষণে উল্লেখিত কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর বৈমানিক, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিমানবাহিনীর ১০৭তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

আপডেট টাইম : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮