ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিজিবি-বিএসএফ যৌথ মেডিক্যালক্যাম্পেইন শেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
  • ৫৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের তামাবিল এবং ভারতের ডাউকি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই দিনব্যাপী যৌথ মেডিক্যাল ক্যাম্পেইন শেষ হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি এবং বিএসএফের যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন শেষ হলো। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরুপ সীমান্তবাসীর কল্যাণেও কাজ হয়েছে। সিলেটের তামাবিলে অবস্থিত বন বিভাগের গ্রিনপার্কে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। শনিবার ক্যাম্পেইনের শেষ দিনে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছে। বিএসএফের চিকিৎসকদলে তাদের নিজস্ব ও সিভিল চিকিৎসকগণ অন্তর্ভুক্ত ছিলেন।

ক্যাম্পেইনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেনসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিজিবি-বিএসএফ যৌথ মেডিক্যালক্যাম্পেইন শেষ

আপডেট টাইম : ১১:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮