ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি ২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তার নিয়োগ, স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৬৮৭ বার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জের ঘাঘর নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ বাজার থেকে বুরুয়া গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচ ও মেলা অনুষ্ঠিত হয়। নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ উপভোগ করেন এ নৌকাবাইচ। কোটালীপাড়াসহ পার্শ্ববর্তী উপজেলা মাদারীপুরের রাজৈর, কালকিনি, বাগেরহাটের চিতলমারী থেকে শতাধিক নৌকা নিয়ে মাল্লারা বাইচে অংশগ্রহণ করেন।

দুপুর থেকে নানা বর্নে ও বিচিত্র সাজে দৃষ্টিনন্দন সরেঙ্গা, ছান্দি ও চিলেকাটা বাছারী নৌকার বাইচ শুরু হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত চলে একের পর এক কুচ বা ছোপ। ঠিকারী ও কাশির বাদ্যের তালে তালে জারি-সারি গেয়ে নেচে নেচে ‘হেইও হেইও’ রবে বৈঠার ছলাত ছলাত শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। শান্ত জলাশয় নেচে ওঠে অথৈ তালে। নদীর দুই কূলে দাঁড়িয়ে থাকা হাজার-হাজার মানুষের হৃদয়ে জাগে দোলা। মাল্লাদের সঙ্গে সমবেত হন অগণিত দর্শক ও সমর্থক। তারা উৎসাহ দেন বাইচের নৌকার মাল্লাদের। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্ষধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজ।

কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, “প্রায় শত বছর ধরে বিশ্বকর্মা পূজার দিনে কালীগঞ্জে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। নৌকাবাইচকে কেন্দ্র করে এখানে মেলা বসে। নৌকাবাইচ দেখার জন্য গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার সব ধর্মের মানুষের সমাগম ঘটে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে এ ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ধরে রাখার জন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫