ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্মেলন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন আজ। রোববার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে নেতৃত্বের বয়সসীমা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার দিকে তাকিয়ে আছে সবাই। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় বা শাখা কোনো পর্যায়ের নেতার বয়স ২৭ বছরের বেশি হতে পারবে না।

তবে ২০০৬ সাল থেকে অলিখিতভাবে ২৯ বছর বয়সসীমা ধরা হচ্ছে। অনুপ্রবেশকারীরা যাতে দলে ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে কঠোর থাকার নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে।

দেশের রাজনৈতিক সঙ্কটকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কেন্দ্রের পরেই ছাত্রলীগের এই ইউনিট আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন, এ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাবনিকাশ।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জুন ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন শেষে ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি এবং মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্মেলন আজ

আপডেট টাইম : ০৩:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮