ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদেশে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। একই সঙ্গে অজ্ঞাতনামা চারটি মামলা ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাসও দিয়েছেন তিনি।

এসময় আগামী ৭ মে পর্যন্ত গেজেট প্রকাশের সময় দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষনা দেন আন্দোলনকারীরা।

গতকাল শুক্রবার (২৭ এপ্রিল) রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন। আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণে ওই বৈঠকে আন্দোলনকারীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

হাসান আল মামুন জানান, আওয়ামী লীগের নেতারা ৩০ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের আল্টিমেটামের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেন। যেহেতু প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন, তাই তারা আগামী ৭ মে পর্যন্ত গেজেট প্রকাশের সময় বৃদ্ধির অনুরোধ করেন।

বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ছাত্রদের নামে দায়ের করা পাঁচটি মামলা প্রত্যাহার ও ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছি। এর জবাবে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এ ঘটনার ৫টি মামলার ৪টি প্রত্যাহার করা হবে। কেবল উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনায় যে মামলাটি রয়েছে সেটি থাকবে। তবে সেখানেও প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।’

এসময় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন আহমেদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন

আপডেট টাইম : ০৯:৫৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮