ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি কাবাডি হাডুডু খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৫৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে রাজশাহীর তানোরে কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী।

এসময় সচেতন জাস্টিস ফর অল রাজশাহীর প্রোগ্রাম অফিসার রুমানা শারমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রাণী, তানোসপরির সভাপতি কবি অসিম সরকার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

খেলায় তানোর পৌরসভা ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ কাবাডি দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। স্থানীয় শতশত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়ায় শেষে তানোর চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ কাবাডি দলকে পরাজিত করে জয়লাভ করেন পৌরসভা কাবাডি দল।

খেলাটি পরিচালনা করেন তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আহসান উল্লাহ ও চাঁন্দুড়িয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক সোহরাব আলী। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের জিলানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি কাবাডি হাডুডু খেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮