ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

আজাদ, তাবিথ ও বাচ্চুকে দুদকে তলব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিএনপি নেতা তাবিথ আউয়াল ও বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। গত মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক তলবি নোটিশ পাঠানো হয়।

কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে এ কে আজাদকে একবার তলব করা হলেও অসুস্থতার কারণে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন তিনি। পরে চিকিৎসার জন্য তিনি বিদেশে চলে যান বলে খবর প্রকাশিত হয়।

বিএনপি নেতা ও ব্যবসায়ী তাবিথ আউয়ালকে ৮ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবদুল হাই বাচ্চুকে ৭ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। বেসিক ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে চতুর্থবারের মতো আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ তলব করেছে দুদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

আজাদ, তাবিথ ও বাচ্চুকে দুদকে তলব

আপডেট টাইম : ০১:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮