ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আ. লীগ ক্ষমতায় আসলে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৬৮ বার

বুধবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিএনপির মানবাধিকার সেল আয়োজিত মাইনরিটি টর্চার বাই আওয়ামী লীগ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আওয়ামী লীগ সরকারের সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত দাবি করেছেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়। আর বিএনপি এ সব নির্যাতনের তথ্য সংকলন করে বইটি প্রকাশ করেছে। এখানে সংখ্যালঘু নির্যাতন, অত্যাচার ও লুটতরাজের কাহিনী রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের এ কাহিনী তদন্ত করা হোক। নির্যাতন কারা করছে তা বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, তারা (আওয়ামী লীগ) সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে মনে করে। এবং এটা বলে ক্ষমতায় আসে। এখন আর সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। সংখ্যালঘুদের ওপর এ নির্যাতনের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। তাহলে দেশবাসীসহ সারা বিশ্বের মানুষ এ বিষয়ে জানবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা না রাখায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেন। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, গৌতম চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আ. লীগ ক্ষমতায় আসলে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়

আপডেট টাইম : ১০:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫