ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

ধর্ষণের মামলা করায় ফের ধর্ষণ করে হত্যা, উত্তাল সামাজিক মাধ্যম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • ৭৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জে কিশোরী বিউটি আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবুলকে আটকের দাবিতে তার ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া ওই ঘটনা সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে বাবুল নামের ওই বখাটে কিশোরী বিউটিকে ধষর্ণের পর খুন করে লাশ ফেলে রেখে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষকের মা ও এক সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত আসামী বাবুল এখনো পলাতক রয়েছে। এ প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, গত ১৭ মার্চ রাতে পাশের থানায় নানার বাড়ি থেকে উধাও হয় বিউটি। পরদিন বেলা সাড়ে ১১টায় হাওরে তার লাশ পাওয়া যায়। তার শরীরে ৫টির মত আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বাড়িতে নিয়ে বিউটির লাশ দাফন করে পরিবারের লোকজন।

ওই কর্মকর্তা আরো বলেন, বাবুল গত ২১ জানুয়ারি কিশোরী বিউটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, ওই ঘটনার ১৫/১৬ দিন পরে বিউটি বাড়ি ফিরে আসলে বিউটির বাবা মেয়েকে বাড়ি থেকে তুলে নেয়া, ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগ এনে বাবুল, তার মা ও আরো একজনকে আসামি করে ২ মার্চ কোর্টে মামলা করে। পরে কোর্টের আদেশে থানায় ৪ মার্চ মামলাটি লিপিবদ্ধ করে। এরপরেই এই পরিস্থিতি। পুলিশ ১৯ মার্চ বাবুলের মা ও সন্দেহভাজন হিসেবে ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করলেও বাবুল এখনও পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ষণকারী বাবুলের ছবি দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনেকে। বিউটির পড়ে থাকা নিথর লাশের ছবির সঙ্গে ভাইরাল হয়েছে ওই অভিযুক্ত বাবুলের ছবি। দুই বছর আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা, তারপরে সেই ঘটনার তদন্ত ও দোষীদের খুঁজে বের করার দাবি আলোড়ন তুলেছিল সামাজিক মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ধর্ষণের মামলা করায় ফের ধর্ষণ করে হত্যা, উত্তাল সামাজিক মাধ্যম

আপডেট টাইম : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮