ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হাওরের ৬টি খালের মুখ বন্ধ করার দাবি উঠেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • ৫৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ অকাল বন্যার পানি ঢুকে বোরো ফসলহানির আশংকায় সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার দেখার হাওরের ৬টি খালের মুখ বন্ধ করার দাবি উঠেছে। যেসব খালের মুখ বন্ধ করার দাবি উঠেছে সেগুলো হল, বড়কাপন-দোয়ারাবাজার ভায়া শ্রীপুর রাস্তায় কপলা সেতুর কচুয়া নদীর মুখ, উষাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সেতু , রাজাখালী সেতু, আমির খাঁ সেতু, ইনাইখালী সেতু ও শ্রীপুর বাজার সংলগ্ন আফছার নগর ঢালার মুখ।

এসব সেতু ও খালের মুখ বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। এলাকাবাসীর পক্ষে গত ৬ মার্চ চিঠি দিয়ে জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি।
গতকাল বুধবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের খবর কার্যালয়ে এসে পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জানান, ওই ৬টি খাল দিয়ে দেখার হাওরে পানি ঢুকার আশংকা রয়েছে। আমি উপজেলা কমিটিকে অনুরোধ করেছি, উপজেলা সমন্বয় সভায় আলোচনা করেছি।

এলাকাবাসীর পক্ষে চিঠি দিয়ে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানিয়েছি। এসব খালের মুখ বন্ধ করতে কি পদক্ষেপ নেয়া হবে তা জানি না। এ ব্যাপারে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন,‘দেখার হাওরের আওতাধীন ৬টি খালের মুখ বন্ধ করার বিষয়ে চিঠি পাওয়ার পর সেগুলো উপজেলা কমিটিতে পাঠানো হয়েছিল। উপজেলা কমিটি থেকে এসব খালের মুখ বন্ধ করার বিষয়ে সুপারিশ পাওয়া যায় নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হাওরের ৬টি খালের মুখ বন্ধ করার দাবি উঠেছে

আপডেট টাইম : ০১:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮