ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুভ এবার গ্রামের ছেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৪৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ। ‘অগ্নি’, ‘তারকাটা’, ‘কিস্তিমাত’, ‘ওয়ার্নিং’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘ভালো থেকো’সহ বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু তার অভিনীত মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমায় গ্রাম্য পটভূমিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। তার ক্যারিয়ারের সবগুলো সিনেমার গল্প শহুরে পটভূমির। প্রথমবারের মতো শুভকে তার ভক্তরা গ্রাম্য এক যুবকের চরিত্রে দেখতে পাবেন বলে হাওর বার্তাকে জানান এই নায়ক।

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীর অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণও করেছেন। দীর্ঘ বিরতির পর তিনি নির্মাণ করলেন ‘একটি সিনেমার গল্প’। এ সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে শুভকে।

এ প্রসঙ্গে আরিফিন শুভ হাওর বার্তাকে বলেন, ‘‘একটি সিনেমার গল্প’ সিনেমায় আমার চরিত্রটি হচ্ছে আমি সিনেমার নায়ক। সিনেমার ভেতরে নায়কের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়েছে। সিনেমার ভেতরে সিনেমার গল্প। সে রকমই একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে গ্রামীণ পটভূমিতে কাজ করেছি। এর আগে দর্শক আমাকে গ্রাম্য পটভূমিতে দেখেননি। কিঞ্চিৎ হলেও দর্শক এবার গ্রামীণ দৃশ্যে দেখতে পাবেন। ‘দুবাই যাব’ শিরোনামের একটি গানে গ্রামীণ দৃশ্য দেখা যাবে। নিঃসন্দেহে অনেক মজার ছিল। আলাভোলা একটা ছেলের চরিত্রে অভিনয় করেছি।

গ্রামীণ পটভূমির সিনেমায় আপনাকে কেন দেখা যাচ্ছে না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি গ্রামীণ পটভূমির সিনেমায় অভিনয় করি না এটা ভুল। এখন পর্যন্ত গ্রমীণ পটভূমির সিনেমায় কাজের প্রস্তাব পাইনি, পেলে অবশ্যই করব।’

আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমায় শুভ ছাড়াও আরো অভিনয় করেছেন চম্পা, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। এছাড়া পরিচালনার পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুভ এবার গ্রামের ছেলে

আপডেট টাইম : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮