ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৫৭ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন আজ শনিবার। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে তিনি জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় তিনি বড় বোন শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর তিনি যুক্তরাজ্যে `রাজনৈতিক আশ্রয়` প্রার্থনা করেন। ব্রিটিশ সরকার তার প্রার্থনা মঞ্জুর করে। এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন শেখ রেহানা।

ব্যক্তিগতভাবে এখনো কর্মজীবী হিসেবে জীবন কাটান শেখ রেহানা। তিন সন্তানের জননী তিনি। ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। দুই কন্যা টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিক। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ রেহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জন্মদিন আজ। আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতিশব্দ জয়বাংলা। শুভ জন্মদিন ছোট আপা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন

আপডেট টাইম : ১০:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫