ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

শেখ হাসিনা সেতুর উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৪৭৯ বার

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় মহানন্দা সেতুর (শেখ হাসিনা) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১টায় সদর উপজেলার সাহেবের ঘাটে নির্মিত ৭০ কোটি টাকা ব্যয়ে ৫৪৭ মিটার দীর্ঘ দ্বিতীয় মহানন্দা সেতুর (শেখ হাসিনা) উদ্বোধন করেন তিনি।

এর আগে বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির চাঁপাইনবাবগঞ্জের আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে।

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয়বারের এই সফরে আরও ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। প্রায় ৬০০ কোটি টাকার এসব প্রকল্পের কয়েকটির কাজ শেষ হয়েছে, আর কয়েকটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।

সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে যুব প্রশিক্ষণ কেন্দ্র, বীনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবনসহ বিভিন্ন কলেজের ভবনসহ প্রায় ৩শ’ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করবেন।

এদিকে একইসঙ্গে প্রধানমন্ত্রী জেলা সদর হাসপাতালকে আধুনিক হাসপাতাল ভবন তৈরির জন্য আড়াইশ’ শয্যায় উন্নীতকরণ, কানসাট-রহনপুর-ভোলাহাট সড়ক উন্নয়ন, চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ১শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও পদ্মানদীর ভাঙন থেকে আলাতুলী রক্ষা প্রকল্পের পদ্মাতীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ২৮০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এরপর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা সেতুর উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫