ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

ববি-রণবীরে রোমান্স (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সুপার হিরোইনরা কি শুধু শত্রু ঘায়েলে ব্যস্ত থাকে? নাকি রোমান্সও করে? মনের মতো মানুষ পেলে কে না রোমান্স করে। এই যেমন- বিজলি।

দেশি সুপার হিরোইন ‘বিজলি’কে নিয়ে নির্মিত হয়েছে একই নামের সিনেমা। তার রোমান্টিক ট্র্যাক ‘উড়ে উড়ে মন’ বুধবার রাতে এসেছে ইউটিউবে। ভালোবাসা দিবসে ভালোবাসার গানটি লুফে নিয়েছে শ্রোতারা। ইতোমধ্যে দেখা হয়েছে দেড় লাখবারের মতো।

থাইল্যান্ডের সমুদ্র সৈকতে চিত্রায়িত ‘উড়ে উড়ে মন’-এর কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। নিজের সুর-সঙ্গীতে অদিতি সিং শর্মার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ।

প্রযোজনার পাশাপাশি ‘বিজলি’র নাম ভূমিকায় আছেন ববি। তার সঙ্গে গানটিতে রোমান্স করেছেন ভারতীয় অভিনেতা রণবীর। আর কোরিওগ্রাফার ছিলেন আদিল শেখ।

এর আগে ‘বিজলি’র পার্টি সং ‘পার্টি পার্টি পার্টি’ প্রকাশ হয় অনলাইনে। ইতোমধ্যে দেখা হয়েছে ৪৫ লাখের বেশিবার।

‘বিজলি’ পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। নির্মিত হচ্ছে ববস্টার ফিল্মস থেকে।

২০১৬ সালের মধ্যভাগে সিনেমাটির শুটিং শুরু হয়। লোকেশনের তালিকায় আছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ড। সুপারহিরো সিনেমার ধরন অনুযায়ী এতে থাকছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস।

‘বিজলি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়, বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আহমেদ রুবেল, দিলারা জামান ও শিমুল খান।

সিনেমাটিতে গান রয়েছে ৬টি, লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শফিক তুহিন, আহমেদ হুমায়ূন, কলকাতার স্যাভি ও আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন লেমিস, ভারতের অন্তরা মিত্রা, সাদাব হাশমী, সুনিধি চৌহান ও অদিতি সিং শর্মা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

ববি-রণবীরে রোমান্স (ভিডিও)

আপডেট টাইম : ০৪:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮