ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিনামূল্যে টিএসসিতে চলছে ‘নবাব’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রতি বছরের মতো এবারও চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। ভাষা সৈনিকদের স্মরণে ছয় দিনব্যাপী চলবে এ উৎসব। এটি ১৭তম আসর।

১২ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি ও সমকালীন যুগের বেশ কিছু ছবি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। এরই ধারাবাহিকতায় এখানেই আজ বিশ্ব ভালোবাসা দিবসের সন্ধ্যায় দেখানো হবে গত বছরের আলোচিত ইন্দো-বাংলা প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘নবাব’।

দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনীত সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা জয়দেব মুখার্জি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। টিএসসি মিলনায়তনে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছবিটি প্রদর্শনের কথা রয়েছে।

এ সিনেমায় শাকিব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিনামূল্যে টিএসসিতে চলছে ‘নবাব’

আপডেট টাইম : ০৬:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮