ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি ২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তার নিয়োগ, স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

ঈদের ৬ দিন মালবাহী যানচলাচল নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৬৩৪ বার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল মহাসড়কে মালবাহী যানচলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে পচনশীল ও রপ্তানিযোগ্য পণ্যবাহী গাড়ি এবং গরুর ট্রাক এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলায় দু’টি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ‘জনস্বার্থ বিবেচনা করে এবং মহাসড়ক যানজটমুক্ত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে রাস্তায় কোনো প্রকার যানজট হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৩টি সেতুর মধ্যে ২০টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি তিনটির কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে গত ৩০ বছরের মধ্যে এবারেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে বিটুমিনাসের কাজ মানসম্পন্ন হয় না বিধায় রাস্তা সংস্কার কাজ ব্যাহত হচ্ছে।’

রাস্তার পাশে অবৈধ বিলবোর্ড প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তায় থেকে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিগুলো বিকৃত হয়ে গেছে। বিকৃত ছবি সংবলিত বিলবোর্ডগুলো উঠিয়ে নেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঈদের ৬ দিন মালবাহী যানচলাচল নিষিদ্ধ

আপডেট টাইম : ১২:০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫