ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও সমাজকর্মী আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ সোমবার এক শোকবার্তায় পাকিস্তানসহ গোটা বিশ্বে নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আসমা জাহাঙ্গীরের ভূমিকার কথা স্মরণ করেন। শেখ হাসিনা এক সরকারি সফরে ইতালিতে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোম থেকে টেলিফোনে বলেন, প্রধানমন্ত্রী আসমা জাহাঙ্গীরের বাবা মালিক গুলাম জিলানীর কথাও স্মরণ করেন। ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পাকবাহিনী নির্মম ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার কঠোর সমালোচনা করায় ওই সময় জিলানীকে গ্রেপ্তার করা হয়। ১৯৭১ সালের ভূমিকার জন্য ২০১৩ সালে মালিক গুলাম জিলানীকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তার মেয়ে আসমা জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই পুরস্কার গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসমা জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০৫:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮