ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবসে হাসিম, হযরত ও হাবিল স্যারের স্মরণে নিবেদিত ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

মির্জাপুরে ৪ দেশের রাষ্ট্রদূতের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৭৮৪ বার
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নাসিং স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ৪ দেশের রাষ্ট্রদূত ও ডেপুটি হাই কমিশনারগণের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শনিবার সকাল সোয়া ১০ টার দিকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনয়েট পাইরি লারামি, ভুটানের হাই কমিশনার পেমা চডেন, নরওয়ের হাই কমিশনার মেরেটি লুনডেমু এবং নেদারল্যান্ডের হাই কমিশনের ডেপুটি চিপ মিশন মার্টিন ভ্যানসহ একটি প্রতিনিধি দল কুমুদিনী ক্যাম্পাসে পৌঁছালে ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও মেডিকেল কলেজের ছাত্রীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। মির্জাপুরে ৪ দেশের রাষ্ট্রদূতের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন
এ সময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ, দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধু শ্রীমতি সাহা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, ভারতশ্বরী হোমেসের অধ্যক্ষা প্রতিভা হালদার, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল আলম উপস্থিত ছিলেন।
ভারতেশ্বরী হোমস পরিদর্শনকালে হোমসের ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। রাষ্ট্রদূতগণ মানব কল্যাণে প্রতিষ্ঠিত দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠান ও তার কর্মকাণ্ড দেখে মুগ্ধ হন এবং ভূয়সী প্রসংশা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্ব শিক্ষক দিবসে হাসিম, হযরত ও হাবিল স্যারের স্মরণে নিবেদিত

মির্জাপুরে ৪ দেশের রাষ্ট্রদূতের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন

আপডেট টাইম : ০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫