ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে নিহত ৩ আহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৬৩ বার

ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইন্দ্রিজিত দাস (৩৫), স্বাধীন মিয়া (১৬), মিঠামইনে ফুলেছা বেগম (৬৫) নামের মহিলা সহ ৩ জন নিহত ও সহদর দাস (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছে। আহত সহোদর দাস কে অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল ৯ ঘটিকায় পৃথক পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। জানা যায় সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালাল পুর গ্রামের যতীন্দ্র দাসের ছেলে কৃষক ইন্দ্রজিত দাস (৩৫) বাড়ির পাশে পশ্চিম হাওরে বিল মাসকা নদীর চড়ে ধান কাটতে যায়।

এ সময় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলে দৌড়ে বাড়ির পথে রওনা হয়। মাঝ পথে আসার সময় বজ্রপাতে রাস্তা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে একই উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া গ্রামের পাশের নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

অন্যদিকে একই সময়ে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬৫) নিজ জমিতে খের শুকানোর সময় বজ্রপাতে মারা যায়। অষ্টগ্রাম থানার ওসি রুহল আমিন ও মিঠামইন থানার ওসি মোঃ শফিউল আলম ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে নিহত ৩ আহত ১

আপডেট টাইম : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫