ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অন্ধকারে ধাবিত হবে: এড ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১৩৬ বার
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় দেশ অন্ধকারের দিকে ধাবিত হবে।’

আজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ বার লাইব্রেরী মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রিয় নেতৃত্বের সাথে জেলা ইউনিটের মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘যে ছেলেটির বয়স এখন ৩০ বছর, সে কিন্তু এখনও কোনো সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। তাই ভোট ও গণতন্ত্র ডিসেম্বরের মধ্যেই নিশ্চিত করতে হবে।’

ফজলুর রহমান বলেন, ‘দেশে যতটুকু আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন সেটি এখন দেশে নেই। বছরের পর বছর ভোটাধিকার ও মানবাধিকার বঞ্চিত মানুষ অনেক আশা করে নোবেল বিজয়ী ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে। জনগণ আশা করেছিল, তিনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন, নির্বাচিত সরকার আসবে এবং বাংলাদেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আজ দেশে নির্বাচিত সরকার না থাকায় আইনের শাসন নেই বলে অবৈধ দখলদারীত্ব, অর্থ পাচার ও লুটপাট অব্যাহত আছে।’

কিশোরগঞ্জ জেলা আইনজীবী ফোরাম সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রিয় আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোঃ শহীদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম মুন্নি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অন্ধকারে ধাবিত হবে: এড ফজলুর রহমান

আপডেট টাইম : ১২:০০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫