ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩ তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে সুখবর দিলেন বুবলী টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হওয়ার গেজেট গ্রহণ করলেন মোঃ আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হওয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর পুনর্নির্বাচিত হওয়ার গেজেট নোটিফিকেশন গ্রহণ করেছেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ গেজেট গ্রহণ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবদিন বলেন, ‘সাত সদস্যের ইসি প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের নির্বাচিত হওয়ার বিষয়সম্বলিত গেজেট হস্তান্তর করে।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা ফুলের তোড়া দিয়ে আবদুল হামিদকে অভিনন্দন জানান।

এর আগ বুধবার বিকেলে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের পুনর্নির্বাচিত হওয়া সংক্রান্ত গেজেট নোটিফিকেশন ছাপা হয়।

প্রেস সচিব আরো জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে প্রতিনিধিদলের পক্ষ থেকে ইসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

উল্লেখ্য, আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ইসি গত মাসের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৫ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের সময়সূচি ঘোষণা করে। এ সময় ক্ষমতাসীন দল থেকে আবদুল হামিদের পক্ষে কেবলমাত্র একটি মনোনয়ন দাখিল করা হয়।

ইসি ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঘোষণা করলেও কেবলমাত্র একটি মনোনয়নপত্র দাখিল হওয়ায় নির্বাচনের প্রয়োজন হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত

রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হওয়ার গেজেট গ্রহণ করলেন মোঃ আবদুল হামিদ

আপডেট টাইম : ১১:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮