ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৬৯ বার
হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন মো. আবদুল হামিদ। আজ বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর এ ঘোষণা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বুধবার দুপুর সাড়ে বারোটায় সংবাদ সম্মেলন ঢেকেছে ইসি। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ হাওর বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করতে যাবেন কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন।
ইসি সূত্রে জানা যায়, তফসিল অনুসারে গত সোমবার বিকাল চারটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। ওইদিন আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। গতকাল বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর কোনো ভুলত্রুটি না থাকলে আবদুল হামিদকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে।
ফলে সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপ্রধানের পদে ৭৪ বছর বয়সী আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া আনুষ্ঠানিকতা মাত্র। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ।
গত ৩১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে আবারও রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার আবদুল হামিদের পক্ষে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং রবিবার রাষ্ট্রপতি ওই মনোনয়নপত্রে সই করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আবদুল হামিদ

আপডেট টাইম : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮