ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারে পরিদর্শনে করেন সুইস প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারে পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুইস প্রেসিডেন্ট বিমান বন্দর থেকে সরাসরি কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এসময় হাসপাতালের ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার ও রোগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখবেন। পরে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে আন্তর্জাতিক দাতা সংস্থাসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০৭ সাত কোটি ৮ লাখ ১৪ হাজার ৯৯১ টাকা (১ ফ্রাঁ সমান ৮৯ টাকা ২৩ পয়সা) সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরস এই প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে পাঠানো যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের কোনও প্রেসিডেন্টের এটিই বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর।
কক্সবাজার সফরে তার সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধান প্রটোকল কর্মকর্তা একে এম শহিদুল হক, জেনেভার রাষ্ট্রদূত এম শামীম আহসান, কক্সবাজার শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

চার দিনের সফরে গত রবিবার দুপুরে ঢাকায় পৌঁছান সুইস প্রেসিডেন্ট। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারে পরিদর্শনে করেন সুইস প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৩:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮