ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি আ. লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, বিমানবন্দরেই আটক ৩ তারেক রহমানের জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েলের চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে সুখবর দিলেন বুবলী টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

পর্যটন শিল্পে ওআইসিভুক্ত দেশগুলো একত্রে কাজ করতে পারে উল্লেখ করে বলেছেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন শিল্পে ওআইসিভুক্ত দেশগুলো একত্রে কাজ করতে পারে উল্লেখ করে বলেছেন, পর্যটন শিল্প এমন একটি ক্ষেত্র যেখানে একসঙ্গে কাজ করার বড় সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের ১০ম ইসলামিক সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি আরও বলেন,মুসলিম উম্মার জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিপুল সুযোগ ও ক্ষেত্র আমাদের সামনে রয়েছে। এক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় নিজেদের মানোন্নয়নে সহায়তা করতে পারে।

এ সময় পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন দেয়ার কথা বলেন। তিনি বিশ্বে পর্যটনশিল্পের বিকাশে মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

তিন দিনের এই সম্মেলনে ২৫ দেশের উচ্চপর্যায়ের শতাধিক প্রতিনিধি ও ১৫ দেশের পর্যটনমন্ত্রী অংশ নিয়েছেন।

সম্মেলনে ইসলামী হেরিটেজ ও কালচার, রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজ এবং টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকাবিষয়ক বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা ঘোষণা ও টেকনিক্যাল ট্যুরের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত

পর্যটন শিল্পে ওআইসিভুক্ত দেশগুলো একত্রে কাজ করতে পারে উল্লেখ করে বলেছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮