ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাধারণ মানুষের মুখে উষ্ণ হাসি ফোটালেন অভিনেত্রী জ্যোতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঘ শেষ হতে বাকি আরও এক সপ্তাহ। ঢাকা শহর থেকে শীত যেন বিদায় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা এখনো রয়ে গেছে। ময়মনসিংহের গৌরীপুরেও বিরাজ করছে একই অবস্থা। আর সেখানে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রামের বাড়ি। এইতো গত ক’দিন আগে কলকাতা থেকে নতুন একটি সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরে একদিন ছিলেন জ্যোতি।

আর ঠিক তার পরেরদিন চলে গিয়েছেন গ্রামের বাড়িতে। মনটা পুড়ছিল বাবা-মায়ের জন্য। কিন্তু সেখানে গিয়েই দেখলেন ঢাকা আর গৌরিপুরের আবহাওয়ায় দিনরাতের ব্যবধান! এখনো প্রচণ্ড শীত সেখানে। সাধারণ মানুষ শীত বস্ত্রের অভাবে ভীষণ কষ্ট করছেন। আর সে কষ্ট দেখে কিছুটা নিজে অনুভব করতে পেরেছেন এ অভিনেত্রী। যার কারণেই তৎক্ষণাৎ সিদ্বান্ত নিলেন তাদের জন্য কিছু করার। তাদের মুখে উষ্ণতার হাসি ফোটানোর। এরপর তিনি তার ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

এ বিষয়ে আজ ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রিয়.কম-কে জ্যোতি বলেন, ‘আমি তো প্রায় আড়াই মাস কলকাতায় ছিলাম। তখন আমি আমার গৌরিপুরকে ভীষণ মিস করেছিলাম। গত কয়েকদিন আগে ঢাকায় ফেরার একদিন পরেই আমি আমার এলাকায় চলে গিয়েছিলাম। এলাকাতে গিয়ে দেখি এখনো অনেক ঠাণ্ডা। ভাবলাম যে নিজের থেকে কিছু করা যায় কিনা। যদিও অতো কিছু করার ক্ষমতা নেই আমার। দুইদিন ছিলাম, তখন সাধারণ মানুষকে শীতের কাপড় দিয়েছি।’

জ্যোতিকা জ্যোতি গত কয়েকদিন আগে ‘মায়া’ নামে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিটির পরিচালক মাসুদ পথিক। এতে ‘মায়া’ চরিত্রে অভিনয় করবেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এই ছবিটি নির্মিত হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আসছে ১৪ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। এটি এ অভিনেত্রীর সরকারি অনুদানের তিন নম্বর ছবি। এর আগে সরকারি অনুদানের ‘জীবন ঢুলি’ ও ‘রাবেয়া’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

সম্প্রতি কলকাতায় ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির কাজ শেষ করে দেশে ফিরেছেন জ্যোতিকা জ্যোতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ‘রাজলক্ষ্মী শ্র্রীকান্ত’ অবলম্বনে এ ছবিটি পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্টাচার্য্য। রাজলক্ষ্মী চরিত্রে এ ছবিতে অভিনয় করছেন জ্যোতি। টানা দুই মাস এর শুটিংয়ে কলকাতায় ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাধারণ মানুষের মুখে উষ্ণ হাসি ফোটালেন অভিনেত্রী জ্যোতি

আপডেট টাইম : ১২:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮