ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ১৩২ বার

সৌদি আরবে আলো ছড়িয়েই যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে বল পায়ে জাদু দেখাচ্ছেন আল নাসর তারকা। এবার তার জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠলো আল নাসর। সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

বুধবার (০১ মার্চ) সৌদি আরবের রিয়াদে ম্যাচজুড়ে আলো ছড়ালেন রোনালদো। তাকে সঙ্গ দিলেন সেনেগাল তারকা সাদিও মানে। দুই অর্ধে রোনালদোর দুই গোলের মাঝে জালের দেখা পেলেন মানে। আর তাতেই সহজ জয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে যায় আল নাসর।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে আল নাসর। তাতে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বল আল নাসরের একজনের পায়ে তুলে দেন আল খালিজ গোলরক্ষক। বক্সের কোনায় বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে আল নাসর। তাতে প্রথমার্ধে আরও একটি গোল পেয়ে যায় তারা। এবার গোলদাতা সাদিও মানে। ডি-বক্সে আল নাসরের একজনকে ফেলে দেন আল খালিজের খেলোয়াড়। দেরি না করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন মানে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আল নাসর। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।

৮২তম মিনিটে একটি গোল শোধ করে আল খালিজ। তবে ততক্ষণে ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ। এই আসরে সবশেষ ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলেছিল আল নাসর। সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসরের জন্য এবারের ফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষ্যও।

ফাইনালে এবারও আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। শেষ চারের প্রথম ম্যাচে আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর

আপডেট টাইম : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪