ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দূর দ্বীপবাসিনী শিল্পা শেঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৯০ বার

অনেক দিন হল সিনেমায় নেই ‘বাজিগর’ তারকা শিল্পা শেঠি। স্বামী-সন্তান, আইপিএল ক্লাব ও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তাই সিনেমা নিয়ে কোনো খবরের শিরোনাম হন না আর। বরং বিলাসী জীবনযাপনের কারণেই প্রায় সময় তিনি শিরোনাম হন। এই যেমন সাম্প্রতিক মালদ্বীপ ভ্রমণ।

স্বামী রাজ কুন্দ্রার জন্মদিন উপলক্ষে মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন ‘বিগ বস’ জয়ী শিল্পা শেঠি। ঘুরে বেড়াচ্ছেন দারুণ সব জায়গায়। আর পর্যটকদের জন্য যা কিছু আয়োজন মনোরম এ দ্বীপ দেশে— তার সবই উপভোগ করছেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ছিল রাজের জন্মদিন। আর সে উদযাপন নিয়ে শিল্পা ভক্তদের কৌতূহল কম নয়। তা মেটাতেই শিল্পা আশ্রয় নিয়েছেন ফটো শেয়ারিং নেটওয়ার্ক ইনস্টাগ্রামের। সেখানে মজার মজার সব ছবি শেয়ার করছেন।

সমুদ্র ভ্রমণ করেছেন তারা। আর সমুদ্রের মাছ ধরবেন না— এমনটা নিশ্চয়ই হওয়ার নয়। শিল্পার বড়শিতে ধরা পড়েছে সুন্দর ও বড়সড় একটা মাছ। তার রূপের জাদু কিনা কে-ই বা বলতে পারে।

শুধু ইনস্টাগ্রাম নয়, টুইটারেও কম যান না শিল্পা শেঠি। টুইটারে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইন বিউটিফুল মালদ্বীপস, ফার দ্য রাজ কুন্দ্রাম বার্থডে. হেভেন অন আর্থ!’

বলতে হয় মালদ্বীপের ভিজ্যুয়াল উপস্থাপন ভক্তরা খুবই উপভোগ করছেন। নৌকা ভ্রমণের ছবি দিয়ে জানান দিলেন, রাতে মাছ ধরবেন।

ছিল রোমান্টিক ডিনার। আরও ছিল পানির তলে ভ্রমণ। স্বামীর জন্মদিনের উইশে ‘ধাড়কান’ তারকা লিখেছেন, ‘মাই হিরো, মাই লাভ দ্য রাজ কুন্দ্রা, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে।’

প্যারাশুটে উড়ছেন শিল্পা, রাজ ও তাদের একমাত্র সন্তান। আর কি বাকি থাকে বলুন!

বিজনেস অব সিনেমা অবলম্বনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দূর দ্বীপবাসিনী শিল্পা শেঠি

আপডেট টাইম : ১০:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫