ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আবদুল হামিদই সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি বলেন : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবদুল হামিদের থেকে জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি আমরা এই মুহূর্তে খুঁজে পাইনি। আমাদের অনেকেই আছে, তবে আমাদের কাছে মনে হয়েছে উনিই জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং সর্বজন শ্রদ্ধেয়। একজন মানুষ দল করেও সর্বজন শ্রদ্ধেয়।

আজ নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যাশার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ভাটি বাংলার বীর পুরুষ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল হামিদ। আমরা আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রার্থী হিসেবে তাকে পছন্দ করেছি। আমার মনে হয় দেশের মানুষও আনন্দের সঙ্গে এটা গ্রহণ করেছে। জনগণের কাছে এখন আবদুল হামিদ সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি।

কাদের আরো বলেন, রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি নয়, তিনি হবেন দেশের রাষ্ট্রপতি। ওই ধরনের একজনকেই আমরা খুঁজে পেয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সর্বসম্মতভাবে আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আবদুল হামিদই সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি বলেন : কাদের

আপডেট টাইম : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮