ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে জাতির পিতা মাত্র কয়েক বছর সময় পেয়েছিলেন। তিনি তখনই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তাদের শিক্ষাও অবৈতনিক করেছিলেন। আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছি।

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না। বহুদলীয় গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধী, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়াটাই যদি বহুদলীয় গণতন্ত্র হয় তাহলে আমরা কিছু বলার নেই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু প্রতিটি মহকুমাকে জেলায় উন্নীত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে দিয়েছিলেন। যাতে উন্নয়নটা স্থানীয়ভাবে গড়ে উঠতে পারে। তৃণমূল পর্যায় থেকে যেন অর্থনৈতিক উন্নয়ন হতে পারে সেই পদক্ষেপই তিনি নিয়েছিলেন। জাতির পিতা যদি আর একটু সময় পেতেন, বেশি নয় তিন বছর বা চার বছর সময় পেলে বাংলাদেশ আর কোনো দিনই পিছিয়ে থাকতো না।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮