ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ আইন মানলে আমরা শতভাগ সেবা দিতে পারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বর্তমানে পুলিশ সেবার মান অতীতের যেকোন সময়ের চেয়ে উন্নত হয়েছে। এটি আমাদের অব্যশই স্বীকার করে নিতে হবে। জঙ্গি হামলায় দেশের জনগণ যখন উদ্বেগ-উৎকন্ঠায় ছিলো, তখন পুলিশ বাহিনী দৃঢ়ভাবে জঙ্গি তৎপরতা দমনে সফলতা দেখিয়েছে। যেটা উন্নত দেশে ভালো প্রযুক্তি ব্যবহার করেও জঙ্গি সমস্যার সমাধান করতে পারছে না। সেখানে আমরা ছয় মাসের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ভেঙ্গে দিতে সক্ষম হয়েছি।

সময় টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সম্পাদকীয়’তে ‘জননিরাপত্তা’ বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। এছাড়া ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস’র প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান ।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা শহরে চুরি-ডাকাতি-অপহরণ অনেকাংশে কমাতে পেরেছি। সংঘবদ্ধ অপরাধ-চাঁদাবাজি-টেন্ডারবাজি-অজ্ঞান পার্টিও আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বিনা কারণে গ্রেফতার ৭০ শতাংশে কমিয়ে নিয়ে এসেছি।

ট্রাফিকের ব্যবস্থা নিয়ে অনেকের অভিযোগ আছে। কিন্তু আমরা কি সঠিকভাবে ট্রাফিক আইন মানি? যে যার মত করে গাড়ি নিয়ে উল্টো রাস্তায় চলবে, হর্ণ বাজাবে, স্টিকার লাগিয়ে সিগন্যাল ভাঙ্গবে। ইচ্ছামত আইন অমান্য করছে। কথায় কথায় আমরা উন্নত দেশের আইনের কথা বলি। আমরা চাই এমনটি হোক। তাহলে আপনাদেরও তো আইন মানতে হবে। তাহলে তো শতভাগ আইনের ব্যবহার সম্ভব। কিন্তু আইন না মানার একটা হুজুগ পড়ে গেছে। জনগনকেও আমাদের সহযোগিতা করতে হবে। যাতে আমরা শতভাগ সেবা দিতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণ আইন মানলে আমরা শতভাগ সেবা দিতে পারি

আপডেট টাইম : ০৯:৫২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮