ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে ১৮ জেলার ১০৫ সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে মাদক সৌরবিদ্যুতের বিপ্লব শিল্পকারখানায় আসিফ মাহমুদের দুর্নীতি নিয়োগ-বদলির নথি তলব দুদকের

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে অনশন কর্মসূচি পালন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে অনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। বিগত ৬ ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও আজ শনিবার ৩য় দিনের মত অনশন কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচি পালনকালে এ পর্যন্ত ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন সংগঠনের মুখপাত্র সঞ্জয় দাস।

অনশনে অংশ নেয়া চাকরিপ্রার্থীরা বলেন, দেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭, যখন ৫০ ছাড়ালো তখন প্রবেশের বয়স ৩০ করা হয়। বর্তমানে গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়স এখনও অপরিবর্তিত রয়ে গেছে। সরকারি নিয়ম অনুসরণ করার ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলো ৩০ বছরের ঊর্ধ্বে জনবল (অভিজ্ঞতা ছাড়া) নিয়োগ দেয় না।

ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে, তাই চাকরির বয়সসীমা অবশ্যই ৩৫ বছর করা উচিত। তারা বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে যুব সমাজকে কাজে লাগাতে হবে। আর উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা প্রয়োজন। কারণ উন্নত বিশ্বকে আমরা অনুসরণ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্য প্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। তদ্রূপ চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারি।

চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীতের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় সাধারণ ছাত্র পরিষদের পক্ষ থেকে।

অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন পরিষদের সদস্য সঞ্জয় দাস, হারুনুর রশিদ, সবুজ ভূঁইয়া, সুদিপ পাল, ইমতিয়াজ হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে অনশন কর্মসূচি পালন

আপডেট টাইম : ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮