হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন আশ্রয় এর কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে ৪০ জন অসহায়, হতদরিদ্র, গরীবদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়নের ২ টি ওয়ার্ডের এই কম্বল বিতরণের মাধ্যমে আচমিতা ইউনিয়নের শেষ ধাপের কম্বল বিতরণ সম্পন্ন হল।মোঃ মুর্শিদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম মাস্টার। এ সময় আশ্রয় সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।
Reporter Name 




















