ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবদুল হামিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

আজ বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে তিনি  মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

মনোনয়নপত্র পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত, প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত এবং সংসদ ভবনে ভোটগ্রহণ করা হবে ১৮ ফেব্রুয়ারি বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত।

এরআগে গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। পরে গতকাল রাতে বঙ্গভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন প্রদানের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসেন।

রাষ্ট্রপতির এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী বঙ্গভবনে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে মনোনয়ন দেয়ার আওয়ামী লীগের সিদ্ধান্ত সম্বলিত চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে শপথ নেয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবদুল হামিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

আপডেট টাইম : ১২:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮