হাওর বার্তা ডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ এলাকায় গড়াই নদীর তীরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার দ্বিতীয় দিন চলছে ইজতেমার। এ উপলক্ষে ৩০ একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল।
এ ছাড়া বিদেশি ও ভিআইপিদের জন্য আলাদা প্যান্ডেল রয়েছে। ইজতেমার মুসল্লিদের জন্য ৫ স্তুরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া অসুস্থদের চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম কাজ করছে।
শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইজতেমা। ইজতেমায় কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ আশপাশের বেশ কয়েকটি জেলার হাজার হাজার মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নিয়েছে। এর আগেও দুইবার জেলায় ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
Reporter Name 






















