ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ উন্নয়নের দৃষ্টান্ত জাতিসংঘের সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশকে উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউ (Zhenmin Liu)।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহ এবং এই অঞ্চলের (দক্ষিণ এশিয়া) মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।

বৈঠকের শুরুতে ডেসার আন্ডার সেক্রেটারি জেনারেল স্পিকারকে ধন্যবাদ জানান। তিনি আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ সরকার গৃহীত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তার ভূয়সী প্রশংসা করেন। স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের প্রক্রিয়ায় আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেন।

এ সময় স্পিকার দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, কৃষি উৎপাদনশীলতা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য-পুষ্টি-সেবা, গড় আয়ু বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের সাফল্যের তথ্য তুলে ধরেন। বয়স্ক জনসংখ্যার কল্যাণে বাংলাদেশ যে সকল নীতি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সে বিষয়েও তিনি আলোকপাত করেন। তিনি আর্থ-সামাজিক উন্নয়ন, এসডিজি বাস্তবায়ন ও এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় ডেসার সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করে স্পিকার এ সমস্যা সমাধানে আন্ডার সেক্রেটারি জেনারেলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘ মহাসচিবের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডার একটি। তিনি রোহিঙ্গা ইস্যুর মানবিক ও রাজনৈতিক সমাধানে জাতিসংঘের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্নয়নের দৃষ্টান্ত জাতিসংঘের সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি

আপডেট টাইম : ০৯:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮